বিয়ে নিয়ে যা জানালেন শাবনুর !

চিত্র নায়িকা শাবনুর। ছবি সংগৃহিত

ঢালিউডের নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর।  (১৭ ডিসেম্বর) মঙ্গলবার  জীবনের ৪৫ বসন্ত পেরিয়ে ৪৬ বছরে পা দিয়েছেন তিনি। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই জনপ্রিয় নায়িকা।  যা আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে আছেন তিনি। বর্তমানে নিয়মিত পর্দায় না থাকলেও এতটুকু জনপ্রিয়তা কমেনি তার।

জন্মদিনে তিনি ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা ‘রঙ্গনা’ দিয়ে পর্দায় ফেরার প্রস্তুতি নেয়ার কথাও বলেছেন।

বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে শাবনূর বলেন, “স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাধ্য হয়ে ডিভোর্স দিতে হয়েছিল। তবে এখন আর বিয়ের ইচ্ছা নেই। একমাত্র পুত্র আইজানকে মানুষ হিসেবে গড়ে তোলাই আমার জীবনের লক্ষ্য।”

ব্যক্তিগত জীবনে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে যত ঝড়ঝাপটা পোহাতে হয়েছে, তা পৃথিবীর আর কোনো শিল্পীর ক্ষেত্রে হয়েছে কি না, সন্দেহ।  বিশেষ করে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। অন্য কেউ হলে হয়তো পাগল হয়ে যেত কিংবা আত্মহত্যার পথ বেছে নিত। কিন্তু আমি মনের জোরে সব নেতিবাচক বিষয়কে পাশ কাটিয়ে ইতিবাচকভাবে জীবনকে গড়ে তুলেছি।’ জন্মদিনে সবার দোয়া চেয়ে তিনি বলেন, “আমি ও আমার সন্তান যেন সুখী জীবন কাটাতে পারি, সেই দোয়া চাই

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

১০

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

১১

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

১২