সিরিজ হারের পর যা বললেন মিরাজ

ছবি সংগৃহীত।

হার দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ১২৪ রান করেছেন কুশল মেন্ডিস। জবাবে খেলতে নেমে ৩৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন,‘আমরা বোলিংয়ে ভালো করেছিলাম। বিশেষ করে শেষ ১০ ওভারে স্পিনাররা কার্যকর ভূমিকা রেখেছে। উইকেট ছিল ব্যাটিং সহায়ক। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করেছিলাম, তবে ব্যাটিংয়ের সময় কিছু ভুল সিদ্ধান্তের কারণে ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে যায়।’

তিনি আরও বলেন,‘মাঝের ওভারগুলোতে গুরুত্বপূর্ণ কোনো পার্টনারশিপ করতে পারিনি। ফলে ভালো শুরুটাকে কাজে লাগানো সম্ভব হয়নি। আমাদের দলে এখনও কিছু নতুন মুখ রয়েছে।  আরো সুযোগ পেলে সবাই ভালো করবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২