ভারত-বাংলাদেশ সীমান্ত সম্মেলন নিয়ে যা বলছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে চলতি বছর বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে না। এ ধরনের সংবাদ বিজিবির নজরে এসেছে এবং তা অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। 

 

এ প্রেক্ষিতে বিজিবি জানিয়েছে, গত নভেম্বর ভারতে এই সম্মেলন আয়োজনের কথা ছিল। তবে দুই দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে এটি ৩ মাস পিছিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্ধারণ করা হয়েছে। 

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সম্মেলনের গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে সাহায্য করলে ‘শাস্তি’ পেতে হবে: ট্রাম্প

ফখরুল-অলির লড়াইয়ে আজ রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

১০

আজকের নামাজের সময়সূচি

১১

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১২