পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করব: অপু বিশ্বাস

ছবি সংগৃহিত।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস সবসময়ই পরকীয়ার বিরোধীতা করেন। 

এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, সুপার পাওয়ার পেলে পরকীয়ার অপরাধে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করার ইচ্ছা প্রকাশ করেছেন ঢালিউড ক্যুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস।

পরকীয়ার পেছনে বিশেষ একটি কারণ রয়েছে উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আমরা পত্রিকা, খবরে বিভিন্ন জায়গায় দেখতে পাই যে, নারী প্রলোভিত হয়েছে। সেটা ফেসবুক, ম্যাসেঞ্জারে, সামাজিক যোগাযোমাধ্যমের বিপদজনক ব্যবহারও দেখছি।

সঞ্চালক অপু বিশ্বাসের কাছে জানতে চান, আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে কী করবেন? জবাবে এই নায়িকা বলেন, পরকীয়াটা বন্ধ করব। এমন আইন জারি করব যে, দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।

এরপর অপুর কাছে জানতে চাওয়া হয়, জীবনের কোন অভ্যাসটি পরিবর্তন করে ফেলতে চান তিনি। জবাবে এই অভিনেত্রী বলেন, মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।

অনুষ্ঠানের একপর্যায়ে কয়েকজন তারকাকে নিয়ে মন্তব্য করতে বলা হয় তাকে। এ সময় ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ‘সৃষ্টিশীল ও ব্যবসায়ী’, চিত্রনায়িকা মৌসুমীকে ‘অ্যাডরেবল হট’, অভিনেতা আফরান নিশোকে ‘একটু দাম্ভিক’ বলে সম্বোধন করেন অপু বিশ্বাস।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

১

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

২

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

৩

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

৪

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৫

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৬

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৭

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৮

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৯

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

১০

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

১১

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২