গরমে ত্বকের সুরক্ষায় ঘামাচি প্রতিরোধের উপায়

ছবি: ষংগৃহত।

তীব্র গরম আর ঘামের কারণে এই সময়ে ত্বকের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় ঘামাচি। সারা দিন রোদে ঘোরাঘুরি বা অতিরিক্ত ঘামের ফলে শরীরে লালচে র‍্যাশ ও চুলকানি দেখা দেয়, যা শারীরিক কষ্টের পাশাপাশি বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। একবার ঘামাচি শুরু হলে তা সহজে যেতে চায় না। তবে কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।

পাউডার ব্যবহার এড়িয়ে চলুন : অনেকেই ঘামাচি হলে শরীরে প্রচুর পাউডার মাখেন। কিন্তু এতে হিতে বিপরীত হয়। পাউডার ঘাম নিঃসরণের ছিদ্রগুলো বন্ধ করে দেয়, ফলে ঘামাচির মাত্রা আরো বেড়ে যায়।

নিয়মিত গোসল : ঘামাচি থেকে বাঁচতে দিনে অন্তত দুইবার গোসল করার অভ্যাস করুন। এতে শরীর ঠাণ্ডা থাকে এবং লোমকূপ পরিষ্কার থাকে।

পোশাক নির্বাচনে সচেতনতা : গরমের এই সময়ে সুতির হালকা ও আরামদায়ক পোশাক পরুন। সিন্থেটিক বা মোটা কাপড় এড়িয়ে চলাই ভালো।

যতটা সম্ভব ঠাণ্ডা বা বাতাস চলাচল করে এমন জায়গায় থাকার চেষ্টা করুন।

লোশন ও চুলকানি থেকে সাবধান : ঘামাচি হলে নখ দিয়ে মোটেও চুলকাবেন না, এতে ত্বকে সংক্রমণ হতে পারে। সাধারণ বা মেডিকেটেড পাউডারের বদলে আক্রান্ত স্থানে ক্যালামাইন লোশন লাগাতে পারেন।

প্রচুর তরল পান করুন : শরীর ভেতর থেকে গরম হয়ে গেলে ঘামাচি বাড়ে। তাই ডাবের পানি, লেবুর শরবত বা পর্যাপ্ত পানি খেয়ে শরীরকে হাইড্রেটেড রাখুন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২