রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে, মাদক চোরাচালানের ঘটনা ঘটছে, যা সার্বিক নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করছে। ফলে স্থানীয়দের নানা ঝুঁকি এড়াতে এর কোনো বিকল্প নেই। বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুকে জাতীয় নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে সেমিনারে এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যত দেরি হবে, সার্বিক সংকট তত বৃদ্ধি পাবে। স্থানীয়রা যেমন ভুক্তভোগী হবে, তেমনি রোহিঙ্গারাও। তাই রাখাইনে স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে।

তিনি বলেন, নিজ দেশে ফেরাতে রাজনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই। নিরাপত্তা ও মানবিক সংকট প্রকট হওয়ার কারণেই দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা থাকলেও একে দীর্ঘস্থায়ী না করে, এই সংকটের স্থায়ী সমাধানের দিকে এগোতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসে অভিযান চালিয়ে জবি ছাত্রীকে র‍্যাবের গাড়িতে তোলার চেষ্টা, শিক্ষকদের হস্তক্ষেপে উদ্ধার

সরকারের ইতিবাচক দিক ঢাকতেই বিরোধীদলের লংমার্চ: রুহুল কবির রিজভী

পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

৪ হাজার ৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা: ধর্মমন্ত্রী

কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কী করতে হবে আইনে বলা আছে: প্রধানমন্ত্রী

রংপুরে মাজারের খাদেমকে হত্যা: দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা এরশাদ

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল, নিরাপত্তা জোরদার

১০

‎‎​রাজধানীতে ২৫ কলেজের শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি ভাষা উৎসব

১১

৩০ বছর পরও সালমান শাহ কেন বাংলাদেশের দর্শকের কাছে ‘সেরা’?

১২