সীমান্তে বিএসএফ এর পুশইনের চেষ্টা ঠেকাতে রাতভর গ্রামবাসীর পাহারা

ছবি: সংগৃহীত।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি ও কলসিমুখ সীমান্ত দিয়ে রাতের আঁধারে আবারও বাংলাদেশে লোকজন ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধে দুই দফার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে, সম্ভাব্য পুশইন ঠেকাতে রাতভর সীমান্তে পাহারা দিয়েছেন স্থানীয়রা।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রামের পানবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ গোলডাঙ্গা গেটসংলগ্ন মেইন পিলার ৮১০ এলাকায় বিএসএফের ৩০ ব্যাটালিয়নের জিগাবাড়ি কোম্পানির একটি টহলদল তিনটি জিপ, একটি তিন টন ট্রাক, একটি বাস ও একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তিকে নিয়ে সীমান্তে আসে। এ সময় ওই এলাকায় টহলরত বিজিবির সদস্যরা গেট খোলার শব্দ পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ অপেক্ষমাণ ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়।

এরপর রাত ১২টার দিকে পাটগ্রামের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ তেলিয়াপাড়া গেটসংলগ্ন মেইন পিলার ৮০৪/১৯ এলাকায় বিএসএফের কলসিপাড়া ক্যাম্পের একটি টহলদল ১০ থেকে ১৪ জন ব্যক্তিকে নিয়ে পুশইনের উদ্দেশ্যে আসে। টহলরত বিজিবি সদস্যরা গেট খোলার শব্দ শুনে সেখানে পৌঁছালে বিএসএফ তাদের সঙ্গে নিয়ে আবারও ভারতের ভেতরে ফিরে যায়।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে সীমান্তে পুশইনের আশঙ্কা তৈরি হওয়ায় গ্রামবাসীরা বিজিবির সঙ্গে সমন্বয় করে পাহারায় অংশ নিচ্ছেন। শুক্রবার রাতেও অনেকেই লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করেন। রাতভর সীমান্তে পুশইন রোধে পাহারা ও টহল দেন স্থানীয়রা। এর আগে বিকেলে পশইনের চেষ্টা হলে বিএসএফকে ধাওয়া দেয় এলাকাবাসী। 

বিজিবি জানায়, পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম ও পরিস্থিতি পর্যবেক্ষ


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২