সবজিতে ফেরেনি স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের দর

ছবি: সংগৃহীত

কিছুটা কমলেও সীমিত আয়ের মানুষের নাগালের বাইরেই অনেক সবজির দাম। কাঁচা মরিচের কেজি হাঁকা হচ্ছে দু'শো টাকারও বেশি। ডিম-মুরগি-মাছের বাজারের চিত্রও মোটামুটি একই, দামের ঊর্ধ্বমুখী গ্রাফ যেন ছুঁয়েছে বাজারের বেশিরভাগ পণ্যেই।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। তবে, আঁগারগাও, শেওরাপাড়াসহ অনেক বাজারে সেই মরিচ আড়াইশ থেকে ২৮০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

বিক্রেতারা বলছেন, আমদানি মরিচের কেজি ২৪ টাকা। তবে, শুল্ক, পণ্য খালাস, পরিবহনসহ নানা কারণে আমদানি ব্যয় পড়ে ১৩৫ টাকা। রাজধানীতে সেই মরিচ বিকোয় আরও বেশি দামে।

অন্যদিকে, পটল, ঢেঁড়শ, কচু কেজিতে ১০-১৫ টাকা কমে ৬০-৮০ টাকায় মিলছে। তবে, গোল বেগুন ১২০, শিম ২২০ আর গাজর-টমেটো শ'য়ের উপরেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, শষ্যভান্ডার হিসেবে পরিচিত অঞ্চলে এখনও বৃষ্টি-জলাবদ্ধতা থাকায় সরবরাহের কিছুটা ঘাটতি রয়েছে।

প্রতি পিস লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, মুলা প্রতি কেজি ৮০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা, কঁচু প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৩২০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণের শেষ ভরসা ডিম। লাল ডিমের ডজন মিলছে ১৫০ টাকায়। গত সপ্তাহে যা মিলতে ১৩৫ থেকে ১৪০ টাকায় । ডজনে ১০ টাকা বেড়ে হাসের ডিমের জন্য গুনতে হচ্ছে ১৮০ টাকা। দাম বৃদ্ধির জন্য সরবরাহ সংকটের অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা।

স্বস্তি নেই মুরগির বাজারেও। ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। এক সপ্তাহ আগে যা পাওয়া যেতে ১৮০ টাকায়। দেশি মুরগির বিকল্প হিসেবে অনেকের কাছে সোনালি মুরগির বেশ চাহিদা থাকে। সেই সোনালী মুরগি কয়েক সপ্তাহ আগে বিক্রি হতো ২৮০ থেকে ৩০০ টাকা। এখন তা এখন বিক্রি হচ্ছে বিক্রি হয়েছে ৩৪০ টাকায়। আর দেশি মুরগির স্বাদ নিতে চাইতে গুনতে হবে সাড়ে সাতশো টাকা কেজি।

ডিম-মুরগি বাজারের মত একই চিত্র মাছের বাজারে। চাষের রুই-কাতলার জন্য দিতে হবে চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি। আর আটশো থেকে হাজার টাকা কেজির নীচে মিলছে না দেশি নদ-নদীর সুস্বাদু মাছ। আর এক কেজি আকারের ইলিশের জন্য পকেট থেকে বেরিয়ে যাবে ৩ থেকে সাড়ে তিন হাজার টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত: রণধীর জয়সওয়াল

সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশের গণমাধ্যম এখনও পুরোপুরি স্বাধীন নয়: বিরোধীদলীয় নেতা

কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?

সবজিতে ফেরেনি স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের দর

ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী

বিদেশফেরত মেধাবীদের দেশ গঠনে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

একযোগে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীকে পাওনা দেবে সরকার

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের শাস্তির দাবি

১০

"ভারত মা পাকিস্তান মাসি"- আলোচনায় সানি দেওলের বক্তব্য

১১

দিনের ব্যবধানে কমল স্বর্ণের গহনার দাম

১২