১০ রোগের টিকায় সংকট, হামে ৪১ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত।

দেশে টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। কেন্দ্রীয় গুদামে ছয় ধরনের টিকার মজুত শূন্যে নেমেছে। এর প্রভাব পড়ছে মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রমে। একই সঙ্গে চলতি মাসে হামে আক্রান্ত হয়ে ৪১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্র জানায়, বিসিজি, পেন্টা, বিওপিভি, পিসিভি, এমআর ও টিডি- এই ছয়টি টিকা বর্তমানে নেই। আইপিভি ও টিসিভি টিকা জুন পর্যন্ত চলবে, আর এইচপিভির মজুত রয়েছে ডিসেম্বর পর্যন্ত।

সরকারি কর্মকর্তারা বলছেন, টিকা কেনায় জটিলতা, অর্থছাড়ে বিলম্ব এবং নতুন প্রকল্প ব্যবস্থার কারণে এই সংকট তৈরি হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে জনবল সংকটও প্রকট- ৩৭ জেলায় প্রায় ৪৫ শতাংশ স্বাস্থ্যকর্মী নেই।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, টিকা সংগ্রহে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত টিকা এনে কার্যক্রম শুরু করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকার অভাব ও নজরদারির ঘাটতির কারণে অনেক শিশু টিকার আওতার বাইরে থেকে যাচ্ছে। ফলে হামের মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে টিকা সরবরাহ ও জনবল সংকট দূর করার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২