উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডব, নিহত ৫৬

ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাজ্যের ভাদোহি, ফতেহপুর, বুদাউন, চান্দৌলি ও সোনভদ্র জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। ঝড়ের তাণ্ডবে বহু ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসন ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, প্রয়াগরাজ ও ভাদোহিতে ১৬ জন করে নিহত হয়েছেন। এ ছাড়া ফতেহপুরে ৯ জন, বদাউঁয়ে ৫ জন, উন্নাওয়ে ৪ জন, কানপুর দেহাতে ৩ জন, চান্দাউলিতে ২ জন এবং সোনভদ্রে ১ জনের মৃত্যু হয়েছে।

তবে এখনো পর্যন্ত পুরো রাজ্যে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। রাজ্য সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হবে।

এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ত্রাণ ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে সহায়তা পৌঁছাতে জেলা প্রশাসনকে সক্রিয় থাকতে বলা হয়েছে।

পাশাপাশি সব জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্গত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে রাজস্ব বিভাগ, কৃষি বিভাগ ও বীমা কোম্পানিগুলোকে জরিপ চালিয়ে দ্রুত প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। এরপর দ্রুত ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শুরু য়া শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, রাতে গ্রেফতার আরও ৪

১

জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

২

গোপনে আবুধাবি সফরে এসেছিলেন নেতানিয়াহু, স্বীকার করল আরব আমিরাত

৩

এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদরোগের ঝুঁকি

৪

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

৬

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার

৭

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সেই পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

৮

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৩২তম পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

৯

৬০০ বছরের পুরোনো মসজিদের একাংশ অপসারণ ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

ম্যাডোনা জিতলেন ৭ পুরস্কার, টেইলর গড়লেন রেকর্ড

১২