৩০ উপজেলায় টিকাদান শুরু আজ, যারা পাবে হামের টিকা

ছবি: সংগৃহীত।

আজ রোববার থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলা ও পৌরসভায় জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কার্যক্রমে ৬ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে।

শনিবার সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। তিনি বলেন, ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের সুপারিশে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ ও শিশুদের সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, পাঁচ বছরের কম বয়সী সব শিশুই এই কর্মসূচির আওতায় আসবে।

প্রথম পর্যায়ে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি এলাকায় কার্যক্রম শুরু হলেও ধাপে ধাপে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী ২১ মে’র মধ্যে দেশব্যাপী এই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সরকারের।

রোববার দেশের বিভিন্ন স্থানে একযোগে কর্মসূচির উদ্বোধন করা হবে। ঢাকার নবাবগঞ্জ, কক্সবাজার, পাবনা, ঝালকাঠি ও গাজীপুরে পৃথকভাবে উদ্বোধন করবেন সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী, যেসব এলাকায় টিকাদান চলবে সেগুলোর মধ্যে রয়েছে—রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।

এসব এলাকায় পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তবে জ্বর বা অন্য কোনো অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার পর টিকা নিতে বলা হয়েছে। পাশাপাশি হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা সরবরাহ, কোল্ড চেইন ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হামের টিকা নিরাপদ ও কার্যকর উল্লেখ করে তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

এদিকে, দেশে হাম আক্রান্ত হয়ে ও লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে হাম আক্রান্ত হয়ে, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের লক্ষণ নিয়ে ৯৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যে তথ্য দিলেন মন্ত্রী

দোকান-শপিং মল খোলা রাখার সময়সীমা পুনর্নির্ধারণ

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময়

দেশে হামের হটস্পট ৩০ এলাকা চিহ্নিত

মঙ্গল, আনন্দ নয়, নাম হচ্ছে ‘বৈশাখী শোভাযাত্রা’

৩০ উপজেলায় টিকাদান শুরু আজ, যারা পাবে হামের টিকা

আজ থেকে সরকারি অফিস ৭ ঘণ্টা, বেসরকারিতেও সাপ্তাহিক ছুটি দুদিন

প্রধানমন্ত্রীর সিনেমা দেখা ও দেশীয় চলচ্চিত্রের করুণ বাস্তবতা

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ

১০

হাকালুকিতে ঢলের পানিতে তলিয়ে গেছে ১০০ বিঘা জমি

১১

কাল থেকে ব্যাংক লেনদেন নতুন সময়সূচি ঘোষণা, সকাল ১০টা-৩টা পর্যন্ত

১২