এলপি গ্যাসের ভ্যাট কমল

ছবি : সংগৃহীত।

ভোক্তা পর্যায়ে মূল্য সহনীয় রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভ্যাট ও আগাম কর মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে ভোক্তা পর্যায়ে প্রায় ২০ শতাংশ মূসক ভার কমবে। 

সোমবার এ সংক্রান্ত দুটি ভিন্ন প্রজ্ঞাপনে জারি করে সংস্থাটি।

প্রসঙ্গত, এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম সরকারি মূল্যের প্রায় দ্বিগুণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ৫ ফেব্রুয়ারি এ অব্যাহতির প্রস্তাবে অনুমোদন দিয়েছিল উপদেষ্টা পরিষদ। এর পরিপ্রেক্ষিতে সোমবার এনবিআর প্রজ্ঞাপন দুটি জারি করে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হয়। শিল্প খাত ও গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য পণ্য এলপি গ্যাসের ‘বাজার স্থিতিশীল’ এবং জনসাধারণের ‘ক্রয়ক্ষমতার মধ্যে রাখার’ লক্ষ্যে সরকার জনস্বার্থে এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট কিছুটা হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে জুমের ফসল ঘরে তোলার ধুম, ফলন কমায় দুশ্চিন্তায় জুমিয়ারা

১

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

২

১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

৩

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

৪

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

৫

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৬

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৭

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৮

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৯

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

১০

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

১১

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

১২