বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি

ছবি সংগৃহিত।

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে সৌদি রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

ধর্ম উপদেষ্টা বলেন, ওমরায় যাওয়ার জন্য যারা বিমানের টিকিট কাটার পরও যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। আর সৌদি এয়ারলাইন্স জানিয়েছে যারা রমজান মাসে যেতে ইচ্ছুক ভিসা পাননি তারা আগামীতে জুলাইতে যেতে পারবেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে- টিকেট সংগ্রহকারী কোন যাত্রী ভ্রমণে অনিচ্ছুক হলে বিধি অনুযায়ী তার টাকা ফেরত দেয়া হচ্ছে। অন্যদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে- রমজান মাসে ভিসা না পাওয়ার কারণে যারা ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যেতে পারবেন না, তাদের সাথে আলোচনা করে ঈদ-উল-ফিতরের পরে এবং আগামী জুলাই মাসে ওমরাহ পালনের সুযোগ রেখে টিকেট পরিবর্তন করে দেয়া হচ্ছে।

ব্রিফিংয়ে জানানো হয়, ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাস কোনো অনিয়ম করছে না। এবার ওমরার জন্য যতো সংখ্যক ওমরা যাত্রী সৌদিতে গেছেন তা অনেক বেশি, এজন্য তারা ভিসা নিয়ন্ত্রণ করছে।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসী গাবার্ডের এই মন্তব্য ধর্ম উপদেষ্টার নজরে আনা হলে তিনি বলেন, তারা যেভাবে দাবি করছে, তা ঠিক নয়। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

১

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

২

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৩

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

৪

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

৫

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

৬

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

৭

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৮

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৯

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

১০

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

১১

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

১২