পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড উদয়পুর গ্রাম : গাছ চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে মাত্র পাঁচ মিনিটের এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে পুরো গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) রাতে বয়ে যাওয়া এই  ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে আকমান (৬২) নামে এক অটোচালক নিহত হয়েছেন। নিহত আকমান ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র ৫ মিনিট স্থায়ী এই ঝড়ে গ্রামের ওপর দিয়ে টর্নেডোর মতো তীব্র বাতাস বয়ে যায়। ঝড়ের প্রচণ্ডতায় গ্রামের কয়েকশ গাছ উপড়ে পড়ে এবং অসংখ্য কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ও বিদ্যুতের পোল বিধ্বস্ত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আকমান নিজের ঘরেই অবস্থান করছিলেন। ঝড়ের তীব্রতায় একটি বিশাল গাছ শিকড়সহ উপড়ে তার ঘরের ওপর পড়লে মুহূর্তেই ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

গ্রামের অধিকাংশ টিনের চাল উড়ে গেছে। অনেক বাড়ি মাটির সাথে মিশে গেছে। গাছ ও ডালপালা পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এছাড়া আম ও লিচুর মুকুলসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

রাতে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের পরিবারে শোকের মাতম চলছে। গ্রামের অনেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, আকাশেই ভূপাতিত করল সৌদি

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

১০

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১২