ইউক্রেনকে ২৫০ কোটি মার্কিন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে আরও ২৫০ কোটি মার্কিন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন এ সহায়তার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, তার প্রশাসন ইউক্রেনকে প্রায় ২৫০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠাবে। মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং এর আগেই ইউরোপের যুদ্ধ-বিধ্বস্ত এই দেশটিতে সহায়তা পাঠাতে ব্যাপক উদ্যোগী হয়েছেন বাইডেন।

 মূলত বাইডেন প্রশাসনের বিদায়ী বেলায় ইউক্রেনের জন্য বর্ধিত সাহায্যের অংশ হিসেবে এই সহায়তার ঘোষণা দেয়া হয়েছে।

 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের জন্য ঘোষণা করা এই সাহায্য সামগ্রীর মধ্যে আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম, ড্রোন মোকাবিলার অস্ত্র, উচ্চ সঞ্চরণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক সনঞ্জাম, ট্যাংক মোকাবিলার হাতিয়ার ও কামানের গোলাবারুদ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড দায়িত্ব নেয়ার তিন সপ্তাহ আগে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হলো। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণের মাত্রা ও স্তর নিয়ে ট্রাম্প ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন; আর এতে করে ইউক্রেনের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে- আগামীতে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হয়ে যেতে পারে।

 এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার বলেছে, দেশের উত্তর ও পূর্বাঞ্চল বরাবর এলাকায় একাধিক লক্ষ্যবস্তুকে নিশানা করে রুশ বাহিনীর ছোঁড়া ২১টি ড্রোন ভূপাতিত করেছে তারা। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া মোট ৪৩টি ড্রোন নিক্ষেপ করেছিল এবং তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী চেরনিহিভ, নিপ্রোপেট্রোভস্ক, দোনেৎস্ক, খারকিভ, ওডেসা ও পলতাভা অঞ্চলে ড্রোনগুলোকে ভূপাতিত করেছে।

 ওডেসার গভর্নর ওলেফ কিপার ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে পাঁচটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হননি।

এছাড়া খারকিভের গভর্নর ওলেফ সাইনিহুভব জানিয়েছেন, ড্রোন হামলার ফলে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে; পাশাপাশি এক মহাসড়কের কাছে একটি ড্রোন আঘাত হেনেছে। তবে তার অঞ্চলে কেউ হতাহত হননি বলেও দাবি করেছেন তিনি।

 অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, রাশিয়া-ইউক্রেন সীমান্ত বরাবর বেলগরোদ অঞ্চলে তারা একটি ড্রোনকে প্রতিহত করেছে। কুরস্কের আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন, সোমবার সকালে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২