ঢাকা-জয়দেবপুর রুটে দুজোড়া ট্রেন উদ্বোধন

ঢাকা-জয়দেবপুর রুটে দুজোড়া ট্রেন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান । ছবি সংগৃহিত

রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে। এতে ঢাকার সাথে গাজিপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে। যাত্রীরা খুব  সহজে ঢাকা-গাজিপুর যাতায়াত  করতে পারবে ।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জয়দেবপুর রেলস্টেশনে পতাকা নাড়িয়ে জয়দেবপুর-ঢাকা রুটের কমিউটার ট্রেন উদ্বোধন করেন।

ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।

এসময় উপদেষ্টা বলেন, যাত্রীদের রেলে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করতে আগামী ২৬শে মার্চ থেকে ঢাকা-নরসিংদী রোডসহ কয়েকটি স্থানে কমিউটার ট্রেন বাড়ানো হবে। রেল সচিব, গাজীপুরের জেলা প্রশাসকসহ রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২