চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা পুরাতন বাস্তপুর গ্রামে ট্রাক্টরের সাথে  ধাক্কা লেগে  মোটরসাইকেল আরোহী দু'যুবক নিহত হয়েছে। 

নিহতরা হলো, পুরাতন বাস্তপুর  গ্রামের  আমিনুল ইসলামের ছেলে নাহিদ ( ১৯) ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)। 

শনিবার রাত  সাড়ে ১১ টার দিকে পুরাতন বাস্তবপুর মাদ্রাসা সংলগ্ন  আদরের কামারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায় , দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ ও সেলিম উদ্দিনের ছেলে সুইট মোটরসাইকেল যোগে রঘুনাথপুর থেকে বাস্তপুরের দিকে যাওয়ার সময় কামারের দোকানের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে দুইজন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয় লোকজন  ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠায়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুজনের লাশ মর্গে পাঠানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

২

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

৩

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৪

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

৫

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৬

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৭

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৮

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৯

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

১০

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

১১

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১২