ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৪

ছবি : সংগৃহীত।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরও ৩৬৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ (৫২) ও একজন নারী (৪২)।

 

প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭৬ জন, ঢাকা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩৮ জন ও ময়মনসিংহ বিভাগে ২০ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭২ জন পুরুষ ও ৬০ জন নারী। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

হরমুজ প্রণালিতে ‘এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে’ : ট্রাম্প

১০

এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরো ৫ জাহাজ

১১

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

১২