ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

তারা হলেন, সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২ ডিসেম্বর (সোমবার) তাদের গুমের অভিযোগে দায়ের করা মামলায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, আমরা আজ ট্রাইব্যুনালে আবেদন করেছি, কারণ এই দুই কর্মকর্তার বিরুদ্ধে গুম ও নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে। তিনি জানান, মহিউদ্দিন ফারুকী এবং আলেপ উদ্দিন বর্তমানে গ্রেফতার হয়ে রাঙামাটি ট্রেনিং সেন্টার ও বরিশাল রেঞ্জে বন্দি রয়েছেন।

প্রসিকিউটর তামিম আরো বলেন, গুম কমিশন তাদের বিরুদ্ধে তদন্ত করছে এবং প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, ট্রাইব্যুনালের আইনে গুমের ব্যাখ্যা সম্প্রতি পরিবর্তিত হয়েছে এবং এখন গুমকে একটি অপরাধ হিসেবে সরাসরি চিহ্নিত করা হয়েছে।

তামিম আরো জানান, গুমের অভিযোগে অভিযুক্ত এই দুই সাবেক র‍্যাব কর্মকর্তাকে ২ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

১১

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

১২