সুখবর নিয়ে ফিরলেন তুষি

ছবি : সংগৃহীত।

বছর তিনেক আগে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমার পর দীর্ঘ সময় নতুন ছবির খবরে আড়ালে ছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। অবশেষে সেই অপেক্ষার অবসান। পরিচালক মেজবাউর রহমান সুমন–এর নতুন সিনেমা ‘রইদ’-এর হাত ধরে আবারও আলোচনায় ফিরলেন তিনি।

গতকাল মঙ্গলবার পোস্টার প্রকাশের পরপরই এসেছে সিনেমার ট্রেলার।

প্রকাশের পরপরই অন্তর্জালে এটি নিয়ে শুরু হয় আলোচনা। অভিনয়শিল্পী, পরিচালক, কলাকুশলী থেকে শুরু করে সিনেমাপ্রেমীদেরও নজর কাড়ে এই ট্রেলার।

এদিকে ট্রেলার প্রকাশের আগে ‘রইদ’ সিনেমার পোস্টার প্রকাশ করা হয়। তখনই জানানো হয়, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের’ ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ অফিশিয়ালি নির্বাচিত হয়েছে ‘রইদ’।

এদিন ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করা মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ শিল্পী ও কলাকুশলীরা।

মেজবাউর রহমান সুমন জানান, ‘রটারড্যামের টাইগার প্রতিযোগিতায় (মূল প্রতিযোগিতা) বিশ্ব প্রিমিয়ার হবে আমাদের “রইদ” সিনেমার। এই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আইএফএফআরের মূল প্রতিযোগিতায় আমন্ত্রিত হলো। ফলে “রইদ” সারা বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর সঙ্গে টাইগার সেকশনে প্রতিযোগিতা করবে মর্যাদাপূর্ণ টাইগার অ্যাওয়ার্ডের জন্য।

সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্যে রয়েছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। ছবিটির শুটিং হয়েছে সিলেটের সুনামগঞ্জ অঞ্চলে।

গল্প প্রসঙ্গে সুমন বলেন, ‘সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যান খুঁজেছি। হাজার বছরের পুরোনো সেই কাহিনি আমরা পুনর্নির্মাণ করেছি— সময়ের বর্তমান নয়, বরং অনুভূতির বর্তমানকে সামনে রেখে।

ছবির প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা ইরানের

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

১০

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

১১

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

১২