ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের বৈঠক মঙ্গলবার

ছবি সংগৃহিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। আলোচনার বিষয়বস্তু মূলত ইউক্রেন যুদ্ধের অবসান। খবর রয়টার্সের

ট্রাম্প ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ফেরার পথে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের বলেন, আমরা দেখতে চাই, আমরা এই যুদ্ধ শেষ করতে পারি কি-না। হয়ত আমরা পারব, হয়ত পারব না। কিন্তু আমি মনে করি, আমাদের একটি খুব ভালো সুযোগ রয়েছে।

তিনি বলেন, আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবো। এর মধ্যেই বেশ কাজ সম্পন্ন হয়েছে। 

গত সপ্তাহে ইউক্রেনের গৃহীত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের জন্য পুতিনের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ট্রাম্প। তবে উভয় পক্ষই সপ্তাহ শেষে ভারী বিমান হামলা চালিয়ে গেছে এবং রাশিয়া পশ্চিম রুশ অঞ্চল কুরস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার কাছাকাছি পৌঁছে গেছে।

 

ক্রেমলিন শুক্রবার জানিয়েছিল, মার্কিন দূত স্টিভ উইটকফের মাধ্যমে পুতিন ট্রাম্পকে তার যুদ্ধবিরতির পরিকল্পনা সম্পর্কে একটি বার্তা পাঠিয়েছেন। উইটকফ মস্কোতে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা অংশ নিয়েছিলেন এবং তিন বছরের এই সংঘাত শেষ করার জন্য একটি চুক্তি অর্জনের ব্যাপারে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২