বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডার ওপর শুল্ক বাড়িয়ে দিলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কবিরোধী একটি বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও ১০ শতাংশ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

কানাডার অন্টারিও রাজ্য ওই বিজ্ঞাপনটি প্রচার করেছে, যাতে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য স্থান পেয়েছে। খবর বিবিসি

শনিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে ‘প্রতারণা’ আখ্যা দিয়ে বলেছেন, বিশ্ব সিরিজের আগে বিজ্ঞাপনটি সরিয়ে না নেয়ায় শুল্ক বৃদ্ধি করা হচ্ছে। এর আগে তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা থেকেও সরে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপনে রেগানের ১৯৮৭ সালের এক ভাষণ থেকে অংশ ব্যবহার করা হয়েছে, যেখানে শুল্ককে আমেরিকানদের জন্য ক্ষতিকর বলা হয়েছিল। রেগান ফাউন্ডেশন অনুমতি ছাড়াই বক্তব্য ব্যবহারের অভিযোগ তুলেছে।

মার্কিন-কানাডা বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্লাঁ বলেছেন, দুই দেশের স্বার্থেই আলোচনা চালিয়ে যেতে কানাডা প্রস্তুত। কানাডিয়ান চেম্বার অব কমার্স শুল্ক বৃদ্ধিকে “উত্তর আমেরিকার প্রতিযোগিতা সক্ষমতার জন্য ক্ষতিকর” বলে মন্তব্য করেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যার সঙ্গে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে চাপ আরও বাড়বে। কানাডার তিন-চতুর্থাংশ রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, আর দেশের বড় অংশের অটোমোবাইল শিল্প রয়েছে অন্টারিওতে।

উভয় দেশের নেতারা আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় গেলেও ট্রাম্প জানান, কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কোনx পরিকল্পনা নেই।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২