হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা বাহিনী প্রধানদের কাছে পাঠাল ট্রাইব্যুনাল

গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট ১২টি বাহিনীর দপ্তরে পাঠিয়েছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বুধবার বিকেলে দুই মামলায় ৩০ আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি এবং ১২টি দপ্তরে পাঠানো হয়েছে।

১২ দপ্তর হলো- চিফ অব আর্মি স্টাফ, চিফ অব জেনারেল স্টাফ, এডজুটেন্ট জেনারেল (আর্মি হেডকোয়ার্টার), ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার (আর্মড ফোর্সেস ডিভিশন) সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনেল সার্ভিস ডিরেক্টরেট (বাংলাদেশ সেনাবাহিনী), কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল, সিইও (আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন)।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গতকাল বুধবার সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই পরোয়ানা পাঠানো হয়।

এর আগে বুধবার দুই গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে শেখ হসিনা, আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১। 

দুই মামলায় তাদের বিরুদ্ধে পাঁচটি করে অভিযোগ আনা হয়। এর মধ্যে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলের গুম মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনাসহ ১৭ জনকে এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলের (জেআইসি) গুমের মামলায় আসামি করা হয়েছে ১৩ জনকে।

আসামিদের মধ্যে অনেকেই বিভিন্ন বাহিনীতে কর্মরত রয়েছেন।তবে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২