২ পুলিশসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালে

ছবি সংগৃহিত।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরা, মহাখালী ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ২ পুলিশসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এখন পর্যন্ত ১৮টি মামলায় ১১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাদের মধ্যে ৩৫ জন গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।

এছাড়া একই দিন রাজধানীর চানখাঁর পুলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা আরেক মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা ও রিমান্ডের আদেশ দেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২