কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গোপালগঞ্জের ঘটনার পর সামনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে—আর তার জন্যই দল এখন প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার কৃষি ব্যাংকের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। হয়তো আরও অনেক জেলায় তারা হামলা চালাতে পারে। তাই এনসিপি এখন থেকেই প্রস্তিতি নিচ্ছে।’

তিনি আরও বলেন, “ভয় পাওয়ার কিছু নেই। জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। যারা সন্তান হারিয়েছেন, তাদের প্রতিবাদেই পরিবর্তনের বীজ রোপিত হয়েছে। এখন ঘরে বসে থাকার সময় নয়। পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন। ইনশাল্লাহ, আমরা এক নতুন বাংলাদেশে পৌঁছাব।”

প্রবাসীদের ভোটাধিকার নিয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। বলেন, “মুন্সীগঞ্জের বহু মানুষ বিদেশে থাকেন। আমরা চাই, প্রবাসীরাও ভোটের অধিকার পায়। সেই দাবি বাস্তবায়নে আমরা কাজ করব।”

‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা মুন্সীগঞ্জে পৌঁছান। তাদের আগমনের আগে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা শহরে জড়ো হতে শুরু করেন।

প্রথমে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির সামনে জমায়েত হয়ে পরে মিছিল নিয়ে কৃষি ব্যাংকের সামনে আয়োজিত পথসভায় অংশ নেন নেতাকর্মীরা।

সভায় আরও বক্তব্য রাখেন—দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুন্সীগঞ্জ জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সভাপতিত্বে প্রথম একনেক সভা চলছে

শুটিংয়ে মার খেয়ে লাইভে কান্না করছিলেন অভিনেত্রী, প্রকাশ পেল সেই নাটক

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সূর্যমুখি চাষ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

চট্টগ্রাম বন্দরে এলো জ্বালানি পণ্যবাহী আরও ৪ জাহাজ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবে

১০

হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থানে ফিরবে না: আইআরজিসি

১১

সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

১২