প্রথমবার একসঙ্গে তিশা-প্রীতম, ট্রেলারেই চমক

ছবি সংগৃহিত।

ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে প্রীতম হাসান, তানজিন তিশা ও পারশা মাহজাবীন অভিনয় করেছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ওয়েব ফিল্মটি মুক্তি পাবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। এতে মুক্তির আগে কিছু ধারণা পাওয়া গেলো ওয়েব ফিল্মটির গল্প নিয়ে যেখানে উঠে এসেছে চরিত্রদের বিভিন্ন মুহূর্ত ও অনুভূতি।

ট্রেলার দেখে ধারণা করা যায়, তাদের চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে দেখা গেছে চিকিৎসকের অ্যাপ্রোনে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ–উদ্বিগ্নতা কৌতূহলী করে তুলেছে দর্শকদের।

এ নিয়ে প্রীতম হাসান বলেন, কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সে চ্যালেঞ্জ ছিল। পরিচালকের সঙ্গে আলোচনার পর আত্মবিশ্বাস পাই। কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পে।

‘ঘুমপরী’ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, আমি অনেক রকমের কাজ করেছি। তবে ঘুমপরী একটু আলাদা। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ক্লেমনের গাছের চারা বিতরণ

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৪

কলেরা ঠেকাতে মাঠে নামল সরকার, শুরু হয়েছে গন টিকাদান কর্মসূচি।

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

১১

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

১২