এক বছরের জন্য বন্ধ হচ্ছে টিকটক, শিশুদের মধ্যে সহিংসতা নিয়ে উদ্বেগ

ছবি সংগৃহীত

এক বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আলবেনিয়া। শিশুদের মধ্যে সহিংসতা নিয়ে উদ্বেগের কারণে এ পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশটি। জনপ্রিয় ও আলোচিত ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি শিশুদের মধ্যে সহিংসতা ও বুলিং উসকে দিচ্ছে এমন উদ্বেগ প্রকাশ করে গত সপ্তাহান্তে দেশটির মন্ত্রিসভা নিষিদ্ধ করে অ্যাপটি। গত বছর নভেম্বরে টিকটকে শুরু হওয়া বিবাদের জেরে এক শিশু আরেক শিশুকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে অ্যাপটি সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে আলবেনিয়ার সরকার। সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এই অ্যাপটি বিশেষ করে শিশুদের মধ্যে সহিংসতা ও বুলিং উসকে দিচ্ছে।

শিক্ষামন্ত্রী ওগার্টা মানাস্টারলিউ জানিয়েছেন, সরকার টিকটকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে অভিভাবক নিয়ন্ত্রণ, বয়স যাচাই ও আলবেনিয়ান ভাষা সংযোজনের মতো নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়। সরকারি সূত্র জানায়, এ বিষয়ে ৬৫,০০০ অভিভাবকের সঙ্গে ১,৩০০টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বেশিরভাগ অভিভাবকই টিকটক নিষিদ্ধ বা সীমিত করার পক্ষে মত দিয়েছেন।

২০২৪ সালের নভেম্বর মাসে টিকটক নিয়ে হওয়া একটি বিরোধের জেরে এক কিশোরের হাতে আরেক কিশোর নিহত হওয়ার পর থেকে প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হয়। এ সিদ্ধান্তের বিষয়ে টিকটকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে যখন প্রধানমন্ত্রী এডি রামা ডিসেম্বর মাসে টিকটক বন্ধের পরিকল্পনার কথা জানান, তখন টিকটক কর্তৃপক্ষ আলবেনিয়া সরকারের কাছে বিষয়টি নিয়ে ‘জরুরি ব্যাখ্যা’ চেয়েছিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২