অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন নতুন আরও তিন মুখ

শেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী, মাহফুজ আলম,

অন্তবর্তী সরকার গঠনের তিন মাস পর উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন নতুন আরও তিন মুখ। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে  শপথ নেন তারা।

নতুন তিন উপদেষ্টা হলেন- শেখ বশির উদ্দিন, মাহফুজ আলম ও মোস্তফা সরয়ার ফারুকী। নতুন এই উপদেষ্টারা সরকারে যোগদানের পর বণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।

আওয়ামী লীগ সরকার পতনের তিনদিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৪ উপদেষ্টা দায়িত্ব নেন। পরে দুই দফায় আরও তিন উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

সরকার গঠনের নয় দিনের মাথায় ১৭ আগস্ট উপদেষ্টা পরিষদের আকার বাড়ান প্রধান উপদেষ্টা। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ ২১ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।

 

উপদেষ্টা পরিষদের আকার বাড়ার বিষয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে কারা কারা সরকারে যোগ হচ্ছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। নতুন তিনজন যুক্ত হওয়ায় এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়াল ২৪ জনে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২