জাতীয় চলচ্চিত্র সম্মেলনে অতিথি তিন উপদেষ্টা

প্রায় ৫ শতাধিক চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতাসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে ঢাকায় হতে যাচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’। বুধবার (২৯ জানুয়ারি) ঢাকায় এটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।

আয়োজক কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।

চলচ্চিত্র সংশ্লিষ্ট দশটি বিষয় উপস্থাপন করা হবে সম্মেলনে। সেগুলো হল-বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের সংস্কার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের গঠন পরিবর্তন, সিনেমা ডিজিটাল ডিস্ট্রিবিউশন, ই-টিকেটিং সার্ভার ও বক্স-অফিস, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র, টিকেট শেয়ার মানি, চলচ্চিত্র শিক্ষার প্রসার, গাজীপুর ফিল্ম সিটি, চলচ্চিত্র আমদানি-রপ্তানি উন্মুক্তকরণ, অ্যান্টি পাইরেসি সেল গঠন এবং চলচ্চিত্রে সরকারি বিনিয়োগ।

 এবারের আয়োজনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২