জনগণের জন্য বাজেটকে যারা গনবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না

ছবি: সংগৃহত

জনগণের জন্য যে বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গনবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, যে বাজেটের মাধ্যমে আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে চাই সেই বাজেটকে একদল চানাচুরের সাথে তুলনা করেছে। যে বাজেটে ৬০টি নিত্যপণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়, সেই বাজেটকে গণবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না। 

তিনি আরও বলেন, যারা বলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে তাদের উদ্দ্যেশে বলতে চাই, জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না। জগগণের টাকা দিয়েই জনগণের উন্নয়ন করা হবে, টাকার অভাব হবে না।

এসময় তিনি জানান, আগামী ১ বছরের মধ্যে চা বাগানের সকল নারী শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি, ৪০ লাখ পরিবারের কাছে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। 

তিনি আরও জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৫ বছরের মধ্যে উপজেলা পর্যায়ে যে  ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় রূপান্তর করা হবে। তার জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যাতে উপজেলার মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে। 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এছাড়া, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই সরকারের একমাত্র লক্ষ্য। এছাড়া, বিগত সময়ে যারা টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে আজ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি অপরাধ তদন্ত ও অভিযান কার্যক্রম চালাতে পারবে এপিবিএন

ধামরাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ

শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: রাষ্ট্রপতি

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন

৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

১০

কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরবে? বিকল্প ৩ বাজারের কী হাল?

১১

সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

১২