এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট ও মুশফিকুর রহিমের ক্যারিয়ারে আজ বিশেষ এক দিন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন তিনি। এই বিশেষ দিনে আইসিসি তাদের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও প্রকাশ করেছে যেখানে তাকে শুভকামনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ও দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। 

পন্টিং বলেন, ‘এটা অসাধারণ কৃতিত্ব।

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক এমনটা করেছে। আমি অনেকবারই বলেছি, কেউ সেরা মানের ক্রিকেটার কিনা তা আমি তাদের দীর্ঘস্থায়িত্ব দিয়েই বিচার করি। বড় মঞ্চে তারা লম্বা সময় ধরেই পারফর্ম করতে থাকে, প্রতি বছরই।’

মুশফিককে শুভেচ্ছা জানিয়ে অস্ট্রেলিয়ার দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘১০০তম ম্যাচের জন্য আমি তাঁকে শুভকামনা জানাই। আশা করি এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে।’

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২