কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকা উচিত

ছবি: সংগৃহীত।

চশমার বদলে অনেকেই নিয়মিত কনট্যাক্ট লেন্স ব্যবহার করছেন। কিন্তু সামান্য অসাবধানতাও চোখের মারাত্মক সংক্রমণ, অস্বস্তি বা স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। তাই লেন্স ব্যবহারের সঠিক নিয়ম জানা এবং কিছু সাধারণ ভুল এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্দিষ্ট সময়ের বেশি লেন্স ব্যবহার করবেন না

প্রতিটি লেন্সের আলাদা সময়সীমা থাকে। কোনোটার ক্ষেত্রে একদিনের জন্য, আবার কোনোটার ক্ষেত্রে সাপ্তাহিক বা মাসিক। কিন্তু সেই সীমা অতিক্রম করে ব্যবহার করলে চোখে অস্বস্তি তৈরি হয়, জীবাণু জমে সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং কর্নিয়ায় আঘাত লাগতে পারে।

হাত ভালোভাবে ধুয়ে নিন

কন্ট্যাক্ট লেন্স পরা বা খোলার আগে হাত পরিষ্কার করা অত্যন্ত জরুরি। অপরিষ্কার হাতে থাকা ব্যাকটেরিয়া চোখে সংক্রমণ ঘটাতে পারে। তাই লেন্স ব্যবহারের আগে ভালোভাবে সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে-মুছে নিন।

লেন্স সব সময় জীবাণুমুক্ত রাখুন

লেন্স পরিষ্কারের জন্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কন্টাক্ট লেন্স সলিউশন ব্যবহার করুন।কখনো ট্যাপের জল, লালা বা ঘরে তৈরি কোনো তরল ব্যবহার করবেন না। লেন্স পরিষ্কার করতে ‘রাব অ্যান্ড রিন্স’ পদ্ধতি অনুসরণ করুন। অর্থাৎ সলিউশন দিয়ে আলতো করে ঘষে তারপর ভালোভাবে ধুয়ে নিন। এমনকি নো-রাব সলিউশন ব্যবহার করলেও হালকা করে ঘষে নেওয়া ভালো।

ঘুমের সময় লেন্স পরে থাকা যাবে না

অনেকে রাতে ঘুমের সময়ও লেন্স চোখে রেখে দেন। এতে চোখে অক্সিজেন প্রবেশে বাধা সৃষ্টি হয়। এর ফলেই দেখা দিতে পারে গুরুতর রোগ, যেমন মাইক্রোবিয়াল কেরাটাইটিস।

যত্রতত্র লেন্স ব্যবহার করবেন না

শুষ্ক বা বদ্ধ গরমে, সাঁতার কাটতে নামার সময় বা গোসলের সময় লেন্স পরে থাকলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। আর্দ্র পরিবেশে সহজেই জীবাণু লেন্সে আটকে চোখে প্রবেশ করতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২