সন্ত্রাস দুর্নীতি ও মাদকের সাথে কোন আপোষ হবে না-বিএনপি প্রার্থী আয়নুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী বাসস্ট্যান্ড চত্বরে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সভাস্থলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। রঙিন ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয় চারপাশ। দলীয় স্লোগান ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে ভুইয়াগাতী বাসস্ট্যান্ড চত্বর।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হক বলেন, দেশের জনগণ ন্যায্য অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও কার্যকর গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তিনি দাবি করেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের কণ্ঠস্বর নিরাপদ করা সম্ভব নয়।

নির্বাচিত হলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প ব্যয়ে চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে গণসংযোগ জোরদারের নির্দেশ দেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মো.শাহীন শওকত। তিনি বলেন,জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি রাজপথে রয়েছে। এই নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত কথা। তিনি উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন,দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নিরলসভাবে কাজ করছে। রায়গঞ্জবাসীর সমর্থনে ভিপি আয়নুল হক বিজয়ী হবেন। দলীয় প্রার্থীর বিজয়ের মাধ্যমে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. শামসুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম।

বক্তারা অভিযোগ করেন, বিগত সরকার জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করেছে। তাদের দাবি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। বিএনপি ক্ষমতায় এলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও তারা উল্লেখ করেন।

জনসভায় জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন, উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, শিল্পপতি রুহি আফজাল, সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম খানসহ রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশটি বড় ধরনের শক্তি প্রদর্শনীতে রূপ নেয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস দুর্নীতি ও মাদকের সাথে কোন আপোষ হবে না-বিএনপি প্রার্থী আয়নুল হক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে

উল্লাপাড়ায় বিএনপি'র নির্বাচনী জনসভায় মানুষের ঢল

আমাদের প্রতিদ্বন্দ্বী দল পাক বাহিনীর দাসত্ব করেছিলো- নয়ন

দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান

পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির

৩ শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

মহাকাশে স্মার্টফোন ব্যবহারের অনুমতি

ডিএনসিসিতে নতুন প্রশাসক নিয়োগ

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, প্রতিবাদ জানালেন সাদিক কায়েম

১০

কিছু সরকারি কর্মকর্তা ভোট কারচুপি করে একটি পক্ষকে জেতাতে চেষ্টা করছে: জামায়াত আমির

১১

বিদেশি নম্বর থেকে পরীমনিকে হত্যার হুমকি

১২