মেট্রোরেলে কর্মবিরতি নেই, সমস্যা সমাধান হয়ে গেছে: এমডি

ছবি সংগৃহীত

রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, কর্মচারীদের কর্মবিরতি আর নেই। এখন মেট্রোরেল চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।

এমআরটি পুলিশ সদস্যের হাতে ডিএমটিসিএলের চার কর্মী মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেন মেট্রোরেল কর্মীরা। এ কারণে সকাল থেকে মেট্রোরেল চলাচলে নানা জটিলতা সৃষ্টি হয়। বিশেষ করে যাত্রীদের ভাড়া আদায় করার ব্যবস্থা কোথাও কোথাও অকার্যকর হয়ে পড়ে। 

এ ঘটনার পর ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমস্যার সমাধানে বিভিন্ন স্টেশনে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানিয়েছেন এমডি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আমি প্রতিটি স্টেশন ঘুরেছি। সমস্যা তো ছিল। কিন্তু এখন সমস্যা মিটে গেছে। আসলে ট্রেন চলাচলে তো সমস্যা হয়নি একেবারেই। কর্মচারীদের কিছু সমস্যা ছিল। এখন পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে গেছে।’

আজ সকালে ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত মো. জাহিদুল ইসলাম বলেছিলেন, কর্মীদের ধর্মঘটের কারণে মেট্রোরেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। চলাচল স্বাভাবিক আছে। তবে কোথাও কোথাও কোথাও রাজস্ব আয়ে সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষ স্টেশনে স্টেশনে কর্মীদের সঙ্গে আলোচনা করছে।

এমডি ফারুক আহমেদ বলেন, ‘আমি মোটামুটি সব স্টেশন দেখেছি। কোথাও কোনো সমস্যা নেই।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

ব্রাজিলকে কাঁদিয়ে ইতিহাস গড়ল দুর্দমনীয় হালান্ডের নরওয়ে

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

১০

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১১

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১২