তারেক-বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল

ছবি:সংগৃহীত

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে হাইকোর্টের দেয়া খালাস আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

গত ১ জুন একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। দীর্ঘদিন শুনানি শেষে আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে আদেশ দেন।

এর আগে, ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ  ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ওই বছরের ২৭ নভেম্বর মামলার রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে পৌঁছে।

গত বছরের ১লা ডিসেম্বর হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। 

রাষ্ট্র পক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। ৬দিন শুনানি শেষে আজ আপিল বিভাগ এ রায় দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

ঢাবি ছাত্রদল নেতা হামিমের অব্যাহতি প্রত্যাহার

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

বগুড়ায় যমুনা নদীতে নৌকা ডুবে ৯ যাত্রী নিখোঁজ

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই: ট্রাম্প

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

১০

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

১১

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে ২৭ কি.মি. জমি দিলো শুভেন্দুর সরকার

১২