বালুবাহী খোলা ট্রাকের ধুলায় নাকাল উল্লাপাড়ার জনপদ

শুষ্ক মৌসুমে ধুলাবালুর দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছেন উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। বিশেষ করে বড়হর থেকে ভুতগাছা আঞ্চলিক সড়কে চলাচলকারী বালুবাহী ড্রাম ট্রাকের কারণে সৃষ্ট ধুলায় জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। প্রতিদিন শতাধিক ট্রাক চলাচলের ফলে সড়কজুড়ে ধুলার আস্তরণ জমে থাকছে, ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও সড়কপাড়ের বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বড়হর বাজার সংলগ্ন বালুর পয়েন্ট থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ট্রাকে করে বালু সরবরাহ করা হচ্ছে। দিনে অন্তত একশ’র বেশি ড্রাম ট্রাক এই সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু নিয়মিত পানি ছিটানো বা ধুলা নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

বড়হর বাজার এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন, “সারাদিন ট্রাক চলাচলের কারণে দোকানে বসে থাকা যায় না। ধুলায় পণ্য নষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে। শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছেন।”

স্থানীয় গৃহিণী রহিমা খাতুন অভিযোগ করে বলেন, “ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও রেহাই নেই। প্রতিদিন কয়েকবার ঘর পরিষ্কার করতে হয়। ধুলার কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে।”

পথচারী ও শিক্ষার্থীদেরও একই অবস্থা। ভুতগাছা এলাকার এক কলেজছাত্র জানান, “স্কুল-কলেজে যেতে সড়ক দিয়ে হাঁটা দায়। ট্রাক পাশ কাটালেই চারপাশ অন্ধকার হয়ে যায় ধুলায়। চোখ খোলা রাখা যায় না।”

এ বিষয়ে বালু ব্যবসায়ীরা বলেন,, “আমরা নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করছি।  ধুলা নিয়ন্ত্রনে নিয়মিত পানিও ছিটানো হচ্ছে।  

বড়হর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বালুবাহী ট্রাকের ধুলায় মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। তবে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার এখতিয়ার আমার নেই। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহল বলছে, অবিলম্বে সড়কে নিয়মিত পানি ছিটানো, ট্রাকগুলোতে ত্রিপল ব্যবহার বাধ্যতামূলক করা এবং অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

এমবাপ্পের পেনাল্টিতে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

৫ আগষ্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা

অতিরিক্ত অর্থ আদায় করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি

১০

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি: ট্রাম্প

১১

আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

১২