অবরোধ তুলে নিয়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা

রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথে অবরোধ তুলে নিয়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা। আজ সোমবার বিকাল ৪টার দিকে তাঁরা সবগুলো সড়ক ছেড়ে দেয়।

শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে গেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি পালন করে। বিকাল ৪টার দিকে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

হাসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছি। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেল ৪টা পর্যন্ত আমাদের সড়কে থাকার কথা ছিল। আমরা ৪টা পর্যন্ত কর্মসূচি পালন করেছি। আমাদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয় আলোচনার জন্য গেছেন। তারা সচিবালয় থেকে যে কোনো সিদ্ধান্ত নিয়ে আসবেন। তবে আমরা ঘোষণা অনুযায়ী সড়কটি ছেড়ে দিয়েছি।’

শিক্ষার্থীরা মিছিল নিয়ে তিতুমীর কলেজের ক্যাম্পাসে ফিরে গেছেন। এরপর স্বাভাবিকভাবেই যান চলাচল শুরু হয়।

এর আগে বেলা ১১টা থেকে সারাদেশের সঙ্গে রেলপথ যোগাযোগ বন্ধ ছিল। মহাখালী ফ্লাইওভারেও যান চলাচল করেনি। এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, যদি বিশ্ববিদ্যালয়ে গঠনের জন্য কমিশন গঠন না করা হয় তাহলে মঙ্গলবার তারা কর্মসূচি ঘোষণা করবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২