চুড়ান্ত হলো আইপিএলের ১০ অধিনায়কের নাম

ছবি সংগৃহীত

এবারের আইপিএলের ১০ দলের অধিনায়ক চূড়ান্ত হয়ে গেছে। পুরনোরা যেমন থাকছেন এই দায়িত্বে, ২০২৫ আইপিএলে নতুন রুপে নেতৃত্বের মুকুট পরবেন কয়েকজন। সেই সঙ্গে প্রথমবার অধিনায়কত্ব পাওয়া খেলোয়াড়ও রয়েছেন।

আগামী ২২ মার্চ পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আঠারোতম আসরের। ৭৪ ম্যাচের এই টুর্নামেন্ট হবে ১৩টি ভেন্যুতে, ১০ দল নিয়ে। মৌসুম ঘুরতে না ঘুরতেই খোলনলচে বদলে গেছে কিছু দলের চেহারা। নতুন মৌসুমে দেখা যাবে নতুন ক্রিকেটারদের, বদলে গেছে বেশ কিছু দলের নেতৃত্বও।  এবারের আইপিএল ১০ দলের নেতৃত্বে কারা আছেন, দেখে নিন এক নজরে

আইপিএলের ১০ দলের অধিনায়ক

চেন্নাই সুপার কিংস- রুতুরাজ গায়কোড়, দিল্লি ক্যাপিটালস- অক্ষর প্যাটেল, গুজরাট টাইটান্স- শুবমান গিল, কলকাতা নাইট রাইডার্স- অজিঙ্কা রাহানে, মুম্বাই ইন্ডিয়ান্স- হার্দিক পান্ডিয়া, পাঞ্জাব কিংস- শ্রেয়াস আইয়ার, লখনৌ সুপার জায়ান্টস- রিশাভ পান্ট, রাজস্থাব রয়্যালস- সাঞ্জু স্যামসন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- রুজত পতিদার, সানরাইজার্স হায়দরাবাদ- প্যাট কামিন্স

আইপিএলের পাঁচটি দলের অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসেনি। গত আসরে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেওয়া রুতুরাজ গায়কোয়াড় এবারও থাকছেন দলটির অধিনায়ক। গুজরাট টাইটান্সে অধিনায়কত্ব অধ্যায় শুরু করা হার্দিক পান্ডিয়া ট্রেডে গত আসরে যান মুম্বাই ইন্ডিয়ান্সে। ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসরে আইপিএলের অন্যতম সফল দলটির নেতৃত্বের ভার থাকবে তার কাঁধেই। বরাবরের মতো রাজস্থান রয়্যালসের অধিনায়কের ভূমিকায় আছেন সঞ্জু স্যামসন। গত আসর থেকে গুজরাট নতুন পথচলা শুরু করেছে শুবমান গিলের অধীনে। এবারও ভারতীয় এই ওপেনার খেলবেন নেতৃত্বের মুকুট পরে। গত আসরে রানার্সআপ হওয়ার মাধ্যমে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। দলটিকে সেবার যোগ্য নেতৃত্ব দেওয়া প্যাট কামিন্স এবারও তাদের দলপতি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

ঢাবি ছাত্রদল নেতা হামিমের অব্যাহতি প্রত্যাহার

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

বগুড়ায় যমুনা নদীতে নৌকা ডুবে ৯ যাত্রী নিখোঁজ

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই: ট্রাম্প

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

১০

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

১১

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে ২৭ কি.মি. জমি দিলো শুভেন্দুর সরকার

১২