চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১১. ৭ ডিগ্রি সেলসিয়াস 

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ সোমবার ( ২২ ডিসেম্বর) রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৭°C এবং বাতাসের আর্দ্রতা ৯৭%। কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। 

গত দু'দিন সুর্যের দেখা মেলেনি এ অঞ্চলে। তবে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও বেলা ১২ টার পর সুর্যের দেখা মিলে। সুর্যের এই উত্তাপটুকুই আর্শীবাদ হয়েছে এ জেলার মানুষের। 

চুয়াডাঙ্গায় ক্রমেই শীত বাড়ায় বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের কষ্ট আরও তীব্র আকার ধারণ করেছে। হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে।

তবে হিমেল বাতাসে শীতের তীব্রতা  বাড়ছে।  বিশেষ  করে  সন্ধ্যা ও সকালে শীত অনুভূত অনেক বেশি হচ্ছে ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯ টায়  দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।  আগামীদিনে তাপমাত্রা আরো কমবে। তবে সুর্যের দেখা মিলবে, রোদ থাকবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২