বাংলাদেশ-আফগানিস্তান নয়, ম্যাচ হবে বাংলাদেশ বনাম নেপালের

ছবি: সংগৃহীত।

আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় আসবে ভারত। বসুন্ধরা কিংস অ্যারেনায় একই দিন মিয়ানমারের বিপক্ষে এই প্রতিযোগিতায় নিজেদের হোম ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে শেষ খবর মিয়ানমার বাংলাদেশে আসতে রাজি নয়। 

মূলত ১৮ নভেম্বর ঢাকায় ম্যাচ থাকার কারণেই ১৩ নভেম্বর বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল আফগানিস্তান। তবে মিয়ানমার না আসায় প্রীতি ম্যাচটি খেলবে না বলে জানিয়ে দিয়েছে আফগানিস্তান। 

আফগানিস্তান না আসলেও বসে নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

আগামী ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। মূল পর্বে খেলার স্বপ্ন ইতিমধ্যে অবশ্য শেষ হয়েছে বাংলাদেশের। ৪ ম্যাচে ২ হার ও ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তিন নম্বরে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। সমান পয়েন্ট অবশ্য সিঙ্গাপুরেরও।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২