সরকারের উচিত গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্থ পরিবারের অন্তত একজনকে চাকরি দেয়া: রফিকুল ইসলাম খান

স্বৈরাচার আওয়ামী সরকারের পতনে শিক্ষার্থীদের সাথে সব শ্রেনী-পেশার মানুষ যুদ্ধ করেছেন। এই যুদ্ধে আহত হয়েছেন অসংখ্য মানুষ। সরকারের উচিত আহত পরিবার থেকে যোগ্যতার ভিত্তিতে অন্তত একজনকে চাকরির ব্যবস্থা করা।

শনিবার বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রেীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। 

তিনি বলেন, আপনারা জানেন দীর্ঘ বছর এদেশে জালিম সরকার শাসন ব্যবস্থা কায়েম করেছে। আমরা পতিত আওয়ামী সরকারের দ্বারা জেল জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে। এই সরকারের রাোষানল থেকে বাদ যায়নি সাধারণ মানুষও৷ তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জালিমদের রুখে দিতে মাঠে নেমেছিলো। এই যুদ্ধে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন অনেকে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এসব আহত পরিবারের পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগীতা করা। এসব পরিবার থেকে যোগ্যতার ভিত্তিতে অন্তত একজনকে চাকরির ব্যবস্থা করা। 

তিনি বলেন, বিগত দিনে সরকার শ্রমিকদের ক্ষমতায় যাওয়ার সিড়ি হিসেবে ব্যবহার করেছে।ক্ষমতায় যাওয়ার পর আর শ্রমিকদের দিকে তাকায়নি। বাংলাদেশ জামায়াত ইসলামি তা সমর্থন করে না। জামায়াত ইসলাম শ্রমিক মেহনতি মানুষকে সাথে নিয়ে পথ চলবে। 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সেক্রেটারি সোলায়নান হোসেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির শহিদুল ইসলাম সহিদ, সেক্রেটারি রাকিবুল ইসলাম, সলঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি আনিছুর রহমান, ঢাকা জজ কোর্টের আইনজীবী মাহবুবুল আলম, সলঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আল আমিন মণ্ডল প্রমুখ।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২