মহার্ঘ ভাতার বিষয়ে যে সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা

র্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত মানা হয় না। এজন্যই অনেক সময় বলা হয়, আইএমএফের শর্ত ফেল করেছে বাংলাদেশ। 

শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দেখছি, আগামী বাজেটে তাদের জন্য কী করা যায়। চেষ্টা করে যাচ্ছি।

প্রবাসীদের উদ্দেশ্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রেমিট্যান্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকা যুক্ত হয় না, এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ। কিন্তু ভারত শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করে যায়।

তিনি বলেন, যারা বলছেন কিছুই হচ্ছে না, তাদের কথা সঠিক নয়। কিছুটাতো হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের হয়ত ব্যর্থতা আছে। আমাদের ভুলত্রুটি থাকবে। আমরা বড় বড় ক্ষেত্রে হয়ত সংস্কার করতে পারবো না।

বাংলাদেশকে একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেটি রাজনৈতিক সরকারকে করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২