দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ

ছবি : সংগৃহীত।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (১০ জানুয়ারি) পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। 

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

নয় দিনব্যাপী এই আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। প্রতিযোগিতা ও প্রদর্শনী মিলিয়ে বহুমাত্রিক বিভাগে সাজানো হয়েছে এবারের আয়োজন।

আজ বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চীনা নির্মাতা চেন শিয়াং পরিচালিত ‘উ জিন ঝি লু’ (The Journey to No End)।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, আন্তর্জাতিক মানের চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক আলোচনা, মাস্টারক্লাস ও শিল্পকলা প্রদর্শনীর মাধ্যমে চলচ্চিত্র সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করাই এই উৎসবের মূল লক্ষ্য।

এশিয়ান ফিল্ম কম্পিটিশন, বাংলাদেশ প্যানোরামা, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, উইমেন ফিল্মমেকার, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস এবং চিলড্রেন ফিল্ম সেশন—এই সব বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বাংলাদেশ প্যানোরামা বিভাগে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংস্থা ফিপ্রেসি বাংলাদেশ চ্যাপ্টার সেরা চলচ্চিত্রকে বিশেষ পুরস্কার প্রদান করবে।

এবারই প্রথমবারের মতো কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টে আয়োজন করা হয়েছে ওপেন এয়ার স্ক্রিনিং—‘ওপেন থিয়েটার বায়োস্কোপ’, যা সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।

আগামী ১৮ জানুয়ারি উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আয়োজকদের প্রত্যাশা, এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলচ্চিত্রপ্রেমীদের এক মহামিলনমেলায় পরিণত হবে এবং বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২