হামজা-শমিত সোমদের ছাড়াই নেপালকে হারানোর চ্যালেঞ্জ

হামজা চৌধুরী

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলের সব আলো গিয়ে পড়েছে হামজা চৌধুরীর ওপর। এরই মধ্যে লাল-সবুজ জার্সিতে তিন ম্যাচ খেলেছেন এই বৃটিশ প্রবাসী ফুটবলার। তার সঙ্গে যোগ দিয়েছেন কানাডা জাতীয় দলে খেলা শমিত সোম।

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি হবে নেপালে।

যাদের নিয়ে পরিকল্পনা কাবরেরার তাদের ছাড়াই আজ নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। নেপালের দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে এই ম্যাচ।

ম্যাচ দুটিতে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে  কাবরেরা বলেন, ‘আমাদের প্রত্যাশা একই, আমরা এখানে তিন পয়েন্টের জন্য এসেছি। আপনি যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করতে পারেন, সবাই একই উত্তর দেবে। আমরা জিততে এসেছি, তবে একইসঙ্গে ভালো পারফরম্যান্স করতে এবং নিজেদের ও দর্শকদের দেখাতে যে আমরা উন্নতি করছি, বিশেষ করে আগামী মাসের জন্য।

নেপালের সঙ্গে এ পর্যন্ত ২৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১৩ জয়ের বিপরীতে হেরেছে আটটিতে। তিনটি ম্যাচ ড্র হয়েছে। নেপালের বিপক্ষে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছিল ২০২২ সালের সেপ্টেম্বরে। দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ৩-১ গোলে হেরেছিল জামাল-তপুরা।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২