কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে শহীদ মিনাের পাশে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলের আশপাশের কয়েকজন জানায়, কিছু কুকুর একটি পলিথিন ব্যাগ ধরে টানাটানি করছিল। পথচারীরা পলিথিন খুলে  নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

এসআই আরো জানান,  মরদেহটি পলিথিনের ভিতরে  কাপড় দিয়ে  মোড়ানো অবস্থায় ছিল। কে বা কারা নবজাতকের মরদেহটি কাপড় দিয়ে মুড়িয়ে পলিথিনে করে ফেলে রেখে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

১১

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

১২