প্রযুক্তি খাতে বড় সিদ্ধান্ত নিলো টেসলা ও স্যামসাং

ছবি সংগৃহীত।

মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, তারা স্যামসাং ইলেকট্রনিক এর কাছ থেকে চিপ ক্রয়ে ১৬.৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এর ফলে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি তাদের উৎপাদনমুখী কার্যক্রমকে আর গতিশীল করতে পারবে। খবর রয়টার্স 

সোমবার (২৮ জুলাই) এক্স পোস্টে মাস্ক বলেন, ‘টেসলার উৎপাদন কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য রাজি হয়েছে স্যামসাং। যদিও এটি একটি জটিল বিষয়, তবুও আমি এ পথে হাঁটব।’

টেসলার সঙ্গে চুক্তির ফলে স্যামসাংয়ের শেয়ারের দাম ৬.৮ শতাংশ বেড়েছে। যা গত বছরের সেপ্টেম্বর থেকে সর্বোচ্চ। অন্যদিকে টেসলার শেয়ারের দাম ১.৯ শতাংশ বেড়েছে। 

মাস্ক বলেন, টেক্সাসের টেইলরে অবস্থিত স্যামসাংয়ের নতুন চিফ তৈরির কারখানাটি টেসলার নতুন প্রজন্মের এআই৬ চিপ তৈরি করবে। ফলে দীর্ঘসময় ধরে স্থবির হয়ে থাকা টেসলার প্রকল্পটি গতি পাবে। পাশাপাশি স্যামসাংও নতুন গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারে। 

এনএইচ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের একজন জ্যেষ্ঠ বিশ্লেষক রিউ ইয়ং-হো বলেছেন, ‘স্যামসাংয়ের টেইলর ফ্যাব এখন পর্যন্ত কোনো গ্রাহকই পায়নি, তাই এই অর্ডারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

গত বছরের অক্টোবরে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্যামসাং তাদের টেক্সাস কারখানার জন্য এএসএমএল চিপ তৈরির যন্ত্রপাতির ডেলিভারি নেয়া পিছিয়ে দিয়েছে, কারণ প্রকল্পটির জন্য তখনও তারা কোনো বড় গ্রাহক পায়নি। এছাড়াও তারা ইতোমধ্যেই কারখানাটি চালুর সময় পিছিয়ে ২০২৬ সালে নির্ধারণ করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

শর্ত পূরণ হলেই বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল

১০

বঙ্গভবনে প্রবেশ করলেন রাষ্ট্রপতি, দেয়া হলো গার্ড অব অনার

১১

১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী

১২