টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ: আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে ২০০৫ সালে সংঘটিত টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় জিতল বাংলাদেশ। এ ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকোকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার (৫১৩ কোটি ১৫ লাখ ২২ হাজার ২২ টাকা, প্রতি ডলার ১২২ টাকা ১৬ পয়সা হিসাবে) ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড)।

ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনালটিতে গ্যাসের ক্ষতি বাবদ ১১৮ মিলিয়ন ও রাষ্ট্রের ক্ষতি বাবদ ৮৯৬ মিলিয়ন ডলারের একটি হিসাব দিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে হিসাবে বিস্ফোরণের ফলে পরিবেশগত ক্ষতি ও স্বাস্থ্যগত ক্ষতির হিসাব যোগের আবেদনও করা হয়েছিল।

পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান গণমাধ্যমকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক আদালতের নির্দেশ অনুযায়ী নাইকোকে ৪২ মিলিয়ন ডলার পরিশোধ করতে বলা হয়েছে।

সুনামগঞ্জের ছাতকে অবস্থিত টেংরাটিলা গ্যাসক্ষেত্রের উন্নয়নে ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির সঙ্গে কানাডিয়ান কোম্পানি নাইকোর চুক্তি হয়। পরবর্তীতে কূপ খনন শুরু হলে ২০০৫ সালের ৭ জানুয়ারি গ্যাসক্ষেত্রটিতে মারাত্মক বিস্ফোরণ হয়। এরপর একই বছরের ২৪ জুন দ্বিতীয় দফায় গ্যাসক্ষেত্রটিতে ভয়াবহ বিস্ফোরণ হয়। এর ফলে গ্যাসক্ষেত্র ও এর আশপাশের এলাকায় পরিবেশ ও জনজীবনের ব্যাপক ক্ষতি হয়।

এ ঘটনায় পেট্রোবাংলা নাইকোর কাছে ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেও বিদেশি কোম্পানিটি তা দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে ২০০৭ সালে ক্ষতিপূরণ আদায়ে নাইকোর বিরুদ্ধে স্থানীয় নিম্ন আদালতে মামলা করে পেট্রোবাংলা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৯ দিনে এল ২৩ হাজার কোটি টাকা

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য ২ আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে

সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সোমবার নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গী ৩৫ জন

ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজের অভিযোগ, ওসি প্রত্যাহার

১১

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

১২