উল্লাপাড়ায় ইউএনও’র কাছে ঘুষের অভিযোগ করায় শিক্ষিকা বরখাস্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ করায় এক শিক্ষিকাকে বরখাস্তের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাদ্রাসার সুপার আব্দুস সামাদ এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা মোমেনা খাতুনের কাছ থেকে চাকরিতে যোগদানের সময় দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে এমপিও করার কথা বলে আরও বিশ হাজার টাকা দাবি করেন তিনি। সর্বশেষ মাদ্রাসার অডিট বাবদ মাদ্রাসার স্টাফদের কাছ থেকে দশ লাখ টাকা দাবি করার অভিযোগও উঠেছে সুপারের বিরুদ্ধে।

ভুক্তভোগী শিক্ষিকা মোমেনা খাতুন জানান, “আমি এনটিআরসি থেকে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরও সুপার আব্দুস সামাদ আমার কাছ থেকে বারবার টাকা দাবি করেন। আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্নভাবে হেনস্তা করেন। সহ্য করতে না পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করি। এর পরদিনই তিনি আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এক দিনের মধ্যে বরখাস্ত করেন।”

স্থানীয় সুত্রে জানা গেছে, সুপার আব্দুস সামাদ তাঁর স্ত্রীকে মাদ্রাসার সভাপতি করে নিজ পরিবারের নিয়ন্ত্রণে মাদ্রাসার সব কার্যক্রম পরিচালনা করছেন। মাদ্রাসার হাজিরা খাতা ও ক্লাস রুটিন পর্যালোচনা করে দেখা গেছে, সুপারসহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজন শিক্ষক নিয়মিত উপস্থিত থাকেন না। অনুপস্থিত শিক্ষকদের ক্লাস গুলো মাদ্রাসার আয়া পিয়নদের দিয়ে নেয়া হয়। এ কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় নেমে এসেছে স্থবিরতা, ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী।

বিনায়েকপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ অভিযোগ গুলো অস্বীকার করেছেন। 

উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস বলেন, “বিষয়টি আমি জেনেছি। লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন,বিষয়টি আমি জেনে তাৎক্ষনিক তদন্তের নির্দেশ দিয়েছি। খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২