মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

ছবি : সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

এদিন জেলা সার্কিট হাউস মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে জনসভাস্থলে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছেন বিএনপি নেতারা। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম বলেন, তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।

দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আগামী ২৭ জানুয়ারি তিনি ময়মনসিংহে আসছেন। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন। এ সময় মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪ জন প্রার্থী উপস্থিত থাকবেন। 

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা চেয়ারম্যানকে বরণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা চাইছি সার্কিট হাউসে একটি ঐতিহাসিক জনসভা করার, যেটা বিগত সময়ে এই মাঠের সব রেকর্ড ভঙ্গ হবে। 

উল্লেখ্য, ২০০৫ সালের ২০ জুলাই সর্বশেষ ময়মনসিংহ এসেছিলেন তারেক রহমান।

ওই সফরে তিনি ময়মনসিংহ সদর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় যান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২