তারেক রহমান-শাহবাজ শরিফের টেলিফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময়

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। একাধিক বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা ও কুশল বিনিময়ও করেন তারা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শাহবাজ শরিফ বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেছেন।

টেলিফোনালাপে উভয় নেতা আঞ্চলিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। তারা মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছেন। শাহবাজের শুভেচ্ছার প্রতিউত্তরে তারেক রহমান পাকিস্তানের জনগণের জন্য শুভকামনা জানান।

দুই নেতা ভবিষ্যতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি অপরাধ তদন্ত ও অভিযান কার্যক্রম চালাতে পারবে এপিবিএন

ধামরাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ

শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: রাষ্ট্রপতি

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন

৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

১০

কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরবে? বিকল্প ৩ বাজারের কী হাল?

১১

সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

১২